ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় হান্নান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১ টায় মিরপুর ১০ নং গোল চত্বরে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জাগো নিউজকে বলেন, অভিজাত ট্রান্সপোর্টের বাসের ধাক্কায় ওই যুবক মারা যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হবে বলে জানান তিনি।

এআর/জেএইচ