গুলিস্তানে ২ বাসের চাপায় প্রাণ গেল পুলিশের
রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় মো. জুলহাস (৩৫) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রোটেকশন ও প্রোটোকল বিভাগের ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, নিহত কনস্টেবল সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের স্কোয়াড ডিউটি করতেন।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে আসাদুজ্জামান নূরের ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দু’টি বাসের সংঘর্ষে গুরুতর আহত হন জুলহাস। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ঘাতক শিকড় বাস এবং বাসের হেল্পারকে আটক করেছে পুলিশ। তবে বাস ড্রাইভার এখনো পলাতক রয়েছে।
নিহত জুলহাসের বাবার নাম সামসুল হক। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। তিনি এক ছেলে মেহেদী (৭) ও এক মেয়ে আয়েশাকে (৩) নিয়ে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ১ নম্বর গেট এলাকায় থাকতেন।
এআর/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত