দখলমুক্ত হল মিরপুর ১০ এর ফুটপাত
রাজধানীর মিরপুর-১০ নং গোল চত্বর সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি পথচারীদের সড়ক পারাপারে ওভারব্রিজ ব্যবহারে উৎসাহী করতে অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল পৌনে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফুটপাত দখল করে বসা ৫০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১১ জনকে জরিমানাও করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি জাগো নিউজকে জানান, জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার বন্ধে ফুটওভার ব্রিজ ব্যবহারকে উৎসাহিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
সড়কে ওভারব্রিজ থাকা সত্ত্বেও সড়ক দিয়ে রাস্তা পারাপার করায় ১১জনকে মোট ৯শ’ টাকা জরিমানা করা হযেছে। কয়েক হাজার মানুষ এদিন ফুটওভার ব্রিজ ব্যবহার করেন বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান আরও বলেন, এদিন মিরপুর-১০ এর গোল চত্বর এর আশপাশ এলাকা ঘিরে অবৈধভাবে গড়ে উঠা কমপক্ষে ৫০০ দোকান উচ্ছেদ করা হয়।
জেইউ/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত