শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ আটক ১
হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৬শ’গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. ইব্রাহিম (২২) নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, শুল্ক কর্তৃপক্ষের সহকারি কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার।
তিনি জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালয়েশিয়া থেকে আসা বিজি-১৮৭ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন ইব্রাহিম। এরপর তল্লাশিকালে তার শরীরে বিশেষ কায়দায় লাগানো অবস্থায় ২ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এসএইচএস/এসকেডি
সর্বশেষ - জাতীয়
- ১ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ২ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৩ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৪ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
- ৫ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ