বিকাশ এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই
রাজধানীর কাফরুলে দুইজন বিকাশ এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কাফরুলের ১৪ নম্বর সেকশনের স্টাফ কলেজের বিপরীতে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ দুই বিকাশ এজেন্টের নাম মো. মোশারফ ও আল আমিন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাফরুল থানা এলাকা ১৪ নং সেকশনের স্টাফ কলেজের বিপরিত গলিতে এ ঘটনা ঘটে।
আহতদের বরাত দিয়ে কাফরুল থানার পুলিশ জানায়, সকালে দুটি মোটরসাইকেলে ৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের সামনে থেকে গুলি করে মোশারফের কাছ থেকে ৮ লাখ ও আল আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ২ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৩ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৪ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৫ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান