বাড্ডায় পুলিশের ওপর জঙ্গি হামলা : ইন্সপেক্টর আহত
রাজধানীর বাড্ডায় জঙ্গিদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর বাহউদ্দিন ফারুকী (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রাবার সোয়া ৮টার দিকে বাড্ডার সাতারকুলে এ ঘটনা ঘটে।
আহত বাহাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের ছুরিকাঘাতে মাথায় জখম বাহাউদ্দিনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি জাগো নিউজকে জানান, শুক্রবার এক জঙ্গিকে আটক করে ডিবি দক্ষিণের একটি দল। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় ডিবির ওই দল। দলটি বাড্ডার সাতারকুলে পাঁচকোণা এলাকায় পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা ওই জঙ্গির সহযোগীরা ডিবির ওই সদস্যদের লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। এসময় জঙ্গিদের ছুরিকাঘাতে বাহাউদ্দিনের মাথা গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এআর/একে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
- ২ বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ৩ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ
- ৪ নারী সেজে ফাঁদ-ব্ল্যাকমেইল-ধর্ষণ: জিডির সূত্রে গ্রেফতার রাব্বি
- ৫ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে তথ্য চাইলো জনপ্রশাসন মন্ত্রণালয়