ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৮ এএম, ২০ ডিসেম্বর ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭ হাজার ১২৮ পিস ইয়াবা ও ১৩৩ কেজি ১৬০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

জেএইচ/জেআইএম