ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১৪ কেজি গাঁজা ঢাকায় এনে বিক্রির সময় ধরা
রাজধানীর ডেমরা থেকে ১১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতার ব্যক্তির নাম মো. জুনাইদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল পশ্চিম পাড়ায়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন সুমা জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ডেমরা থানাধীন আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জুনাইদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতার জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে নিয়ে আসতো। এরপর সহযোগীদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।
টিটি/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- ২ বান্দরবানের লামা থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে
- ৩ বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- ৪ মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না
- ৫ হজ ব্যবস্থাপনায় বিন্দুমাত্র ব্যত্যয় ঘটালে শাস্তিমূলক ব্যবস্থা