মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ার দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্ল্যাহ।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথকে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সহযোগিতা দেয়।

ইউএনও শরীফ উল্ল্যাহ বলেন, দরবেশ হাট এলাকায় দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনসচেতনতার পাশাপাশি এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাড্ডায় ক্রেতার চাপ থাকলেও নেই ইফতারি সামগ্রীর পসরা
- ২ রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ফুল বিক্রেতা নারীর
- ৩ পরিবারের সঙ্গে প্রথম ইফতার: আনন্দের আলাদা রং
- ৪ চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা, কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযান শুরু
- ৫ এনআইডি সংশোধনে বড় পরিবর্তন এনেছে ইসি, আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে