বঙ্গবন্ধুর সমাধিতে পরিকল্পনা সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের নবনিযুক্ত সচিব মো. মামুন-আল-রশীদ।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পরে মামুন-আল-রশীদ পবিত্র সুরা ফাতেহা পাঠ করে জাতির পিতা, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রমাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রতন কুমার সাহা, প্রদীপ মজুমদার, এলজিইডির প্রকৌশলী রঞ্জন সাহা প্রমুখ।
আরএডি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি
- ২ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
- ৩ ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ প্রধানমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান: শামসুল হক
- ৫ ফ্লাইট রিশিডিউলের খবর নেই, নতুন করে টিকিট কেটে সৌদি যাচ্ছেন অনেকে