অ্যাম্বুলেন্সে গাঁজা-বিদেশি মদ, কারবারি গ্রেফতার
অ্যাম্বুলেন্সে করে মাদকপাচারের সময় এমদাদ হোসেন (৪০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বঙ্গশাসন এলাকা তাকে গ্রেফতার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্সে করে মাদকপাচারের সময় ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশি মদসহ মো. এমদাদ হোসেনকে (৪০) গ্রেফতার করে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় নয় লাখ ৬০ হাজার টাকা। এসময় মাদকপাচারে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাকেল জব্দ করা হয়।

র্যাব জানায়, গ্রেফতার এমদাদ হোসেন মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এমদাদ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
আরএসএম/আরএডি
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত