নিউমার্কেটে ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে কর্মচারী নিহত
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারী আমজাদ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ কর্মচারী। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আগুনের খবর পেয়ে পলাশী থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ২ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৪ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৫ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের