মতিঝিলে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার রাকিবুল হাসান ইমন
রাজধানীর মতিঝিল এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৪৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ, নগদ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (১৪ জানুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
আরও পড়ুন>> পুলিশ দেখে প্রাইভেটকার রেখে দৌড়, ৬৫ বোতল ফেনসিডিল জব্দ
তিনি জানান, শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে মতিঝিল থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের মূলহোতা রাকিবুল হাসান ইমনকে (২৩) গ্রেফতার করা হয়।
আরও পড়ুন>> ইঁদুরও গাঁজা খায়!
এই র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ইমন মাদক করাবারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পিকআপে গাঁজার চালান বহন করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন।
আরও পড়ুন>> অ্যাম্বুলেন্সে গাঁজা-বিদেশি মদ, কারবারি গ্রেফতার
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরএসএম/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত