ভিক্টর বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম।

জব্দ করা বাস
তিনি বলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আরএসএম/আরএডি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ২ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
- ৩ পুরস্কার নেবো, সেটা প্রধানমন্ত্রীর হাত থেকেই নিতে চাই: কবি মোহন রায়হান
- ৪ রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা
- ৫ বিকেলে মদিনা, সন্ধ্যায় জেদ্দা যাবে বিমানের ফ্লাইট