ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

এমপিওভুক্তির দাবিতে ৫ম দিনেও আমরণ অনশনে শিক্ষকরা

প্রকাশিত: ০৯:২০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট পদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে অামরণ অনশনে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন এই শিক্ষকরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়।

শিক্ষকরা বলেন, ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষামন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশনা প্রদান করতে হবে। পাশাপাশি সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত প্রায় ১৫ হাজার শিক্ষকদের চাকরিতে যোগদানের তারিখ থেকে সরকারি বেতন ভাতা অংশ প্রদান করতে হবে।

আমরণ অনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর, প্রচার সম্পাদক এনামুল হক, শিক্ষক নেতা রেজাউল করিম, শাহাদাৎ হোসেন, আমিনুর রহমান, ইলা মন্ডল প্রমুখ।

এএস/এমজেড/এমএস