চলতি বছরেই বিআরটিসির বহরে যুক্ত হবে ১০০ দ্বিতল বাস: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য নিয়ে আসার সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রনিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এসইউজে/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ২ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৪ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৫ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের