সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। হতাহতের আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।
ইকবাল হোসেন/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
- ২ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
- ৩ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি
- ৪ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা