প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর সুপারিশ
জাতীয় সংসদ ভবন/ ফাইল ছবি
সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লক্ষ্য অনুযায়ী পদ্ধতি অবলম্বন এবং দক্ষতা বাড়ানোর মাধ্যমে প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (২২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম ও ২২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এতে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, খাদিজাতুল আনোয়ার এবং এ কে এম রেজাউল করিম তানসেন।
প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক সমন্বয় সাধন এবং যেসব প্রকল্প বিভিন্ন কারণে বন্ধ সেগুলো একেবারেই বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি অগ্রাধিকার প্রকল্পসমূহ আগামী সংসদ নির্বাচনের আগেই শেষ করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করে কমিটি।
বৈঠকে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে নেওয়া সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি এবং শিল্প মন্ত্রণালয়ের (সব সংস্থাসহ) চলমান প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৪তম বৈঠকে নেওয়া সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্পের ওপর আলোচনা হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এইচএস/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা