ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
দুই শিশুর মৃত্যুতে স্বজনদের কান্না
রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে বামৈল এলাকায় ঘটে এই ঘটনা।
নিহতরা হলেন আরিয়ান (৮) ও রায়হান (২)। তারা দুজন ভাই। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।
নিহতর বাবা বলেন, প্রতিবেশী দিপুর আম বাগানে দুই ভাই খেলতে যায়। ওই বাগানে আম পারতে কেউ যেন যেতে না পারে সেজন্য বাগানের চারদিকে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখা হয়েছিল। আমার দুই বাচ্চা ওই বাগানে খেলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন
- ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- ৩ প্রবাসীদের ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা-টিকার রিপোর্ট পাঠাতে হবে
- ৪ বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে আহত, শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল গ্রেফতার
- ৫ এবার স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সরানো হলো