উত্তরা-আব্দুল্লাহপুরে উচ্ছেদ অভিযান চলছে
ফাইল ছবি
রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরের কামারপাড়া পর্যন্ত এলাকার বাঁধ ও ড্রেনের উপর অবৈধভাবে গড়ে ওঠা ভবন ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।
উত্তরা ও আব্দুল্লাহপুরের কামারপাড়া পর্যন্ত মোট তিন কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চলছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এনএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
- ২ শেষ সময়ে আমলাদের বিরুদ্ধে উপদেষ্টারা সরব কেন?
- ৩ ভোটে বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক ৫ শতাধিক, দেশীয় সাংবাদিক ৫০ হাজার
- ৪ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ৫ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ