জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
জাপান সফরের দ্বিতীয় দিনে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থানীয় সময় বিকেল ৩টায় জাপানের ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।’
এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিটির চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ মৈত্রী সংসদীয় লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকাসাকা প্যালেসে তার সঙ্গে পৃথক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।
জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।
বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত