কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার শাহাজামান (৪৫) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকার মো. ইয়াকুব আলী (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার (২০ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাজামানকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহাজামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর আইনের হাত থেকে বাঁচার জন্য তিনি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসএসপি এনায়েত।
আরএসএম/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল
- ৩ তুরাগে বাড়িতে ডাকাতের হানায় নারী নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ৪ চট্টগ্রামে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
- ৫ সিগারেটের দাম বাড়ায় ৩৭ শতাংশ তরুণ ধূমপায়ী ধূমপান কমিয়েছেন