মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।
আরও পড়ুন>>> আশা করি আমেরিকা আর নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনসের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্র তো হাজার হাজার স্যাংশনস দিচ্ছে। আমি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয় আমাদের জানা নেই।
আরও পড়ুন>>> ৫০ দেশের কূটনীতিকদের নিরাপত্তায় ৮১৪ পুলিশ, মার্কিন দূতাবাসেই ১৫৬
মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।
মন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিংমলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।
আইএইচআর/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
- ২ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
- ৩ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি
- ৪ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা