দুদককে টিআইবির অভিনন্দন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারকে অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশন জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান।
সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান ও জেলা জজ (অব.)এ এফ এম আমিনুল ইসলাম কমিশনার নিযুক্ত হওয়ায় বিবৃতিতে তাদের অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে সকল প্রকার প্রভাব, ভয় ও করুনার ঊর্ধ্বে থেকে দুদকের পুনর্গঠিত নেতৃত্ব আইনানুগ ভূমিকা পালনে সফল হবে বলে ড. জামান আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য দুদকের যেমন আপোসহীন ভূমিকা অত্যাবশ্যক, তেমনি উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সরকারের অপরিহার্য দায়িত্ব।
এএসএস/ এমএমজেড/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত