মানবপাচার মামলায় জমির-তাসলিমা দম্পতি গ্রেফতার
মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জমির মোল্যা (৪০) ও তাসলিমা বেগম (৩৮) দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-৩। গতকাল ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালে একটি মানবপাচার মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। র্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেফতার জমির মোল্যা ও তাসলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিটি/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর