কবি রফিক আজাদের মৃত্যুতে স্পিকারের শোক
ফাইল ছবি
একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় স্পিকার বলেন, কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তযোদ্ধা। তিনি ছিলেন মানবতার কবি। আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। তার এই মৃত্যু সাহিত্যাঙ্গনে জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্পিকার তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও কবি রফিক আজাদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এইচএস/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড