মুক্তিযুদ্ধের বিজয়গাথা ও চেতনা ছড়িয়ে দিতে হবে: রাষ্ট্রপতি
ছবি: পিআইডি
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়গাথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১-কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৩ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব দেখা করতে যান। এ সময় রাষ্ট্রপতি তাদের এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়। আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়গাথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।’
রাষ্ট্রপ্রধান ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে নেতারা ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেলের সরবরাহজনিত কিছুটা সমস্যা আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২ করোনা মোকাবিলায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল
- ৩ শিরীন শারমিন চৌধুরী এতদিন কোথায় ছিলেন?
- ৪ লালবাগে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে
- ৫ বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার শিরীন শারমিন, দুপুরে নেওয়া হবে আদালতে