হালদা নদীতে ১ হাজার মিটার জাল জব্দ
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদী থেকে এক হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে হালদা নদীর কদুরখিল ও নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
হাটহাজারীর রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান জাগো নিউজকে বলেন, হালদা নদীতে জাল দিয়ে ছোট ছোট মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কদুরখীল ও হালদা নদীর মোহনা এলাকা থেকে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় মাছ শিকারকারীদের পাওয়া যায়নি বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
- ২ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
- ৩ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
- ৪ শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে
- ৫ ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে