ছুটি শেষে ঢাকায় ফিরে খুন হলেন পুলিশ সদস্য
রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মো. মনিরুজ্জামান নামের এ পুলিশ সদস্য তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার (১ জুলাই) সকালে তেজগাঁও রেলস্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। ছিনতাইকারীর ছুরিকাঘাত নাকি অন্য কিছু- সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে আজ সকালে ঢাকায় ফেরেন। ট্রেনে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টিটি/কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- ২ যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- ৩ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই
- ৪ হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন
- ৫ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী