রাতের ঢাকা বেছে নেয় ছিনতাইকারীরা: ডিএমপি কমিশনার
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
ঢাকার ছিনতাইকারীরা ছিনতাইয়ের জন্য রাতের শেষভাগকে বেছে নেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শনিবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিসানে জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাতের ঢাকার শেষভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাত দুইটার পরে রাস্তা আরও ফাঁকা হয়ে যায়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।
তিনি বলেন, আরও কীভাবে আমাদের পুলিশিং বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতকে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
টিটি/কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- ২ যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- ৩ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই
- ৪ হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন
- ৫ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী