কাল থেকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান
ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান আগামীকাল থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই ফুটপাথ দখলকারী অবৈধ ব্যবসায়ীদের আজকের (মঙ্গলবার) মধ্যে উঠে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অভিযানে অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ফুটপাত আর দখলে রাখতে দেয়া হবে না। সাধারণ মানুষের চলাচলে ফুটপাত দখল মুক্ত করা হবে। যারা এখনো দখলে রেখে ফুটপাতে ব্যবসা করছেন। সময় থাকতে উঠে যান।
জেইউ/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড