চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে রাউজান থানাধীন পোমরা প্রজেক্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয় চৌধুরী (২৮) এবং অন্তু (২৬)। জয় চৌধুরী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই ফায়ার স্টেশনের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রাউজান এলাকা থেকে গুরুতর আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার স্টেশনের কর্মী। একটি অজ্ঞাত ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। তাদের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে।
ইকবাল হোসেন/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী