আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নব-নির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন করেন তিনি।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে।
আরও পড়ুন: চালু হচ্ছে ডাবল লাইন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে চার ঘণ্টায়
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে একসময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারতো। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে।
এসইউজে/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ২ চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়াসহ ‘চাঁদাবাজ’
- ৩ খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সম্পর্ক জোরদারে একমত
- ৪ মব সৃষ্টিকারীদের শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান
- ৫ প্রাথমিক শিক্ষায় পুরোনো ধারা বদলে ফেলতে হবে: শিক্ষামন্ত্রী