অনুষ্ঠিত হচ্ছে ১৩তম মহাত্মা সম্মেলন
মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের আয়োজনে ১৩তম মহাত্মা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে রক্তদান উৎসব। পরবর্তিতে দুপুর ২টায় আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
ছুফি সাধক, লেখক ও গবেষক, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, মোনাজেরে তরিকত, চিকিৎসাবিদ, সমাজ সেবক, ছুফি গীতিকার, ছুফি শিল্পী, মুক্তিযোদ্ধা এই ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
রাহে ভান্ডার কধুরখালী দরবার শরীফের ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে ১৩তম এই মহাত্মা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এএস/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ টাকা ঘুস নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু
- ২ যমুনা এলাকায় সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি
- ৩ ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ
- ৪ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর কোনো গুলি ছোড়েনি আইনশৃঙ্খলা বাহিনী
- ৫ বাংলামোটরেও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া