কর্কটে অর্থ, মকরে সুনাম
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমের সম্পর্ক ভালোমন্দ মিলিয়েই কাটবে। নব দম্পত্তিদের ক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। ফটকা কারবারে লাভবান হতে পারেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়িক কর্মকাণ্ডে নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): একসঙ্গে দুই নৌকায় পা দেওয়া বিপদজনক। কিছু বিষয় থাকে যেখানে সুযোগ থাকে অনেক। অথচ বেছে নিতে হয় একটি। প্রেম, বিয়ে, উপার্জন এ ক্ষেত্রগুলোতে দুই নৌকায় পা দিলে হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ হতে পারে। শরীর ও মন খুব একটা ভালো নাও যেতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক সাফল্যের জন্য দরকার যোগাযোগে দক্ষতা ও পাওনা আদায়ে কৌশলী হওয়া। এ দুটো বিষয়ে জ্ঞানের সংমিশ্রনের অভাবে অনেকে ব্যবসায়ে গুটিয়ে নিতে বাধ্য হয়। এ দুটো বিষয়ে আপনার জ্ঞান ও দক্ষতা রয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার আপনার কর্মক্ষেত্রের আওতা বাড়াবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দরকার পরিকল্পিত কর্ম ছক। যেটা অনুসরণ করে আপনি ধাপে ধাপে সাফল্যের পথে এগিয়ে যাবেন। আবেগ ও বাস্তবতা দুটো আলাদা বিষয়। আত্মজ্ঞান সবজায়গায় প্রকাশ করতে যাবেন না। দেখা যাবে বলবেন এক আর প্রতিপক্ষ বুঝবে উল্টোটা। এ ধরনের ক্ষেত্রে স্থান কাল পাত্রভেদে কথা বলুন। পাওনা অর্থ হাতে পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): নানামুখী কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। হাতের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা কঠিন হতে পারে। প্রবাস থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। সরকারি কোনো কাজের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ও ভ্রমণের মাধ্যমে লাভবান হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনার বিশেষ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। যে কোনো সাফল্য ধরে রাখা সবসময় চ্যালেঞ্জিং। নিজেকে আপডেট রাখার চেষ্টা করুন। ভালো কাজে ব্যয় বাড়বে। তবে আপনার আয়ের দিকেও খেয়াল রাখতে হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সরকারি চাকরি লাভের চেষ্টায় সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। জনসম্পৃক্ততা বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। প্রবাসী বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। অপ্রাসঙ্গিক ব্যয় নিয়ন্ত্রণ করুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। বিদেশ যাত্রার চেষ্টায় সাফল্য পেতে পারেন। পেশাগত কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। বন্ধুদের কারো আচরণে মনোক্ষুণ্ণ হতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম বাড়তে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): গোপন কর্মকাণ্ডে সতর্ক থাকুন। যে কোনো মুহূর্তে ঘটনা ফাঁস হয়ে যেতে পারে। উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নিন। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। প্রবাস সংক্রান্ত কাজকর্মে সাময়িক বাধা থাকলেও তা কেটে যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ের প্রসার বাড়াতে অংশীদারদের সঙ্গে চুক্তি হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সম্পর্কের ক্ষেত্রে পরষ্পরকে বোঝার চেষ্টা করুন। অবিবাহিতদের একাকীত্ব ঘুচতে পারে। উত্তরাধীকারীসূত্রে স্থাবর সম্পত্তি পেতে পারেন। পেশাগত দক্ষতার জন্য সুনাম বাড়বে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শরীর খু্ব একটা ভালো নাও যেতে পারে। ব্যস্ততার মাঝে নিজের যত্ন নিতে ভুল করবেন না। সহকর্মীদের সহযোগিতা আপনাকে জীবনের চলার পথে এগিয়ে নিয়ে যাবে। পাওনা অর্থ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আনন্দ-বিনোদনে সময় কাটানোর সুযোগ পাবেন। মনের মানুষের সঙ্গে সাক্ষাত হতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায়ে বুঝে শুনে বিনিয়োগ করুন। নবদম্পতির কোলে সন্তান আসতে পারে।
জেএইচ