ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শপথ ভঙ্গ হয়নি দুই মন্ত্রীর : আইনমন্ত্রী

প্রকাশিত: ১০:১৮ এএম, ২৮ মার্চ ২০১৬

সর্বোচ্চ আদালতের দণ্ডের পরও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের শপথ ভঙ্গ হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগদেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক।

আনিসুল হক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে দুই মন্ত্রীকে যে জরিমানা করা হয়েছে, তাতে সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হয়নি। সেই সঙ্গে তাদের শপথও ভঙ্গ হয়নি। এ কারণে তাদের পদত্যাগ করতে হবে না। তবে পদত্যাগ করবেন কি না সে বিষয়টি দুই মন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে গত রোববার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন সুপ্রিমকোর্ট। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনকে দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

এ রায়ের পরই তাদের মন্ত্রীত্ব থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত থাকা না থাকা নিয়েও আলোচনা হয়।

এসএ/এসকেডি/এবিএস

আরও পড়ুন