ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ মার্চ ২০১৬

রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে রামপুরার পশ্চিম হাজিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশুর নাম রিয়া মনি। বয়স ৪ বছর।

রামপুরা থানা পুলিশ জানায়, দুপুরে রাস্তায় হাঁটাহাঁটির সময় নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শিশুটির মাথায় ঢুকে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রিয়ার গ্রামের বাড়ি দোহারে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

এআর/এআরএস/পিআর