তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বুধবার
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বুধবার ধানমন্ডি-২৭ এর স্টেট ইউনিভার্সিটির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধনে ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকরা অংশগ্রহণ করবেন।
মানববন্ধন কর্মসূচি সম্পর্কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ফারুক আহমাদ আরিফ বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুসহ বিভিন্ন সময়ে যেসব নারী নির্যাতিত, ধর্ষিত ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে এসব অপরাধীদের গ্রেফতার করে মৃত্যুদণ্ডের দাবিতে আমাদের এই কর্মসূচি।
তিনি বলেন, রোববার থেকে আমরা ধানমন্ডি অঞ্চলের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি। ৩০ মার্চ বুধবার ধানমন্ডি ২৭ এর নো ভ্যাট চত্ত্বরে বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে ধানমন্ডির ও মিরপুরের স্টেট, ড্যাফোডিল, ইউআইইউ, স্টামফোর্ড, ইস্টার্ন, ইউল্যাব, ইউডা, ইবাইস, নর্দান ও বাংলাদেশ, বিইউবিটি, গ্রিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকবৃন্ধ অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।
এফএইচ/এসকেডি/এবিএস