ক্যানসার আক্রান্ত শিক্ষককে অর্থ সহায়তা দিলেন শিক্ষামন্ত্রী
ক্যানসারে আক্রান্ত সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক মো. রফিকুল ইসলামের চিকিৎসার জন্য চার লাখ ৩০ হাজার টাকা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় নিজ কার্যালয়ে ২৮তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য রফিকুল ইসলামের সহধর্মিনী শাহনাজ পারভীনের কাছে এ অর্থ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন।
ক্যানসারে আক্রান্ত রফিকুল ইসলাম বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এইচএস/একে/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ২ নির্বাচন ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাবের ৫০ টহল দল
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ
- ৪ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- ৫ নির্বাচনের আগের দিন সেনা-বিজিবি-পুলিশ-র্যাবের চেকপোস্ট, তল্লাশি