ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

৬ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৩৩ নারী পুলিশ

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী পুলিশ সদস্যদের ছয়টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’। ৩১ মার্চ সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (রাজদর্শন হল) এ অ্যাওয়ার্ড দেয়া হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এ পদক প্রদান করবেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, পুলিশ উইমেন লিডারশিপে আটজন, সাহসিকতায় আটজন, আইনে শ্রেষ্ঠত্ব ক্যাটাগরিতে আটজন, কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে তিনজন, পিস কিপিং মিশন ক্যাটাগরিতে পাঁচজন এবং উদ্যোক্তা ক্যাটাগরিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পদক পাচ্ছে।

nari
nari

জেইউ/এনএফ/এবিএস