চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। বাসটিরও সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
- ২ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
- ৩ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
- ৪ শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে
- ৫ ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে