প্রেমে স্বীকৃতি কন্যার, রোমান্স শুভ মিথুনের
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন। ভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মিথুন (২১ মে-২০ জুন)
চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের আশায় করা বিনিয়োগের টাকা গায়েব হয়ে পড়তে পারে। প্রেম রোমান্স শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ভ্রমণকালীন বিশেষ সতর্ক থাকুন নচেৎ চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
রাগ জেদ অহঙ্কার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পরতে সক্ষম হবেন। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ায় দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ড হয়ে থাকবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। ভ্রমণ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
একদিকে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কর্মক্ষেত্রে হয়রানিমূলক দূরবদলি তার ওপর খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় শল্যচিকিৎসার প্রয়োজন পড়তে পারে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিবাহযোগ্যদের বিবাহে প্রচুর উপহার ও উপঢৌকনাদিপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নস্বাধ পূরণ হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরে আসবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হয়ে পড়বে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড তথা বেকারদের কর্মের নিয়োগপত্র আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহনসহ অনুচিত কাজবাজ থেকে বিরত থাকুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জীবন ধন্য হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী ও যানবাহন মেরামতে শ্রম-অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে। দীর্ঘদিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ শুভ তথা সুদূরপ্রসারী হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সন্তানদের আচরণে মনকষ্ট তীব্র থেকে তীব্রতর হবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার সামগ্রীও সমানতালে প্রাপ্ত হবেন।
আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পাটওয়ারী ৫২৩ ভোট, আব্বাস ৫১৬
- ২ ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার সব মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ ইসির
- ৩ বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন
- ৪ ঢাকা-১৩: একটি কেন্দ্রে রিকশা ১১২৩, ধানের শীষ ৭০৫
- ৫ সমান মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছেন তরুণ ভোটাররা