নার্স আন্দোলন ঠেকাতে টিয়ার সেল : শত শত রোগী বিপাকে
শাহবাগে আন্দোলনকারী নার্সদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ। একাধিক টিয়ার সেল নিক্ষেপের ফলে চরম ভোগান্তিতে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা শত শত রোগী। টিয়ার সেলের ঝাঁঝে মহিলা ও শিশুরা চরম বিপাকে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক চিকিৎসক কর্মকর্তা জানান, দুটি টিয়ারসেল হাসপাতালের ভেতরে পড়ায় রোগীরা দিকবিদিক দৌড়াদৌড়ি শুরু করে। শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
অপর একটি সূত্র জানায়, পুলিশের লাঠি চার্জ, গরম পানি ও টিয়ার সেল নিক্ষেপে ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- সাইফুল ইসলাম, লতিফ, ইমরান, অমৃতা, সালাউদ্দিন, আসমা, মকুল। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আজ সকাল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছিল বেকার নার্সরা।
বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ব্যানারে সড়ক অবরোধ করে। অবরোধের ফলে শাহবাগের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অনুরোধে তারা সরে না যাওয়ায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয় বলে জানায় পুলিশ।
এমইউ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত