ইউএনও’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ওই মেধাবী কর্মকর্তা পেশাগত জীবনে সর্বোচ্চ সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করেছেন। দেশ ও জাতির জন্য তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রাশেদুল ইসলাম (৩৮) মঙ্গলবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলোর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।
ত্রিশালের হদ্দের ভিটা গ্রামে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। একটি বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় মীমাংসায় যোগ দিতে তার অফিসের পিয়ন নাসির উদ্দিনের (৩৫) সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি।
বিকেল পৌনে ৬টায় বইলোর এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাশেদুল ইসলাম ও মোটরসাইকেল চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন। ইউএনওকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসিএইচ) নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া