‘অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি পুলিশের’
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশনা দিয়েছি। পুলিশও প্রতিশ্রুতি দিয়েছেন অন্যায়কারীদের আইনের আওয়তায় আনতে যা যা করা দরকার করবেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাতক্ষীরায় ভোট কারচুপি ও অনিয়ম হওয়ায় নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছিল সেখানকার পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ সংশ্লিষ্ট পুলিশদের। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তারা (পুলিশ) আমাদের জানিয়েছে নিজেদের অপরাধ বুঝতে পেরে ইতোমধ্যে অনেক অপরাধী এলাকা থেকে সরে আছে। যখনই সুযোগ আসবে তখনই তাদের গ্রেফতার করা হবে।
শাহনেওয়াজ বলেন, কিছুকিছু ত্রুটির কারণে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রধান ও ওসিকে ডেকেছি। তাদের বক্তব্য শুনে নির্দেশনা দিয়েছি। এবং অনিয়ম ধরিয়ে দিয়েছি কোথায় কোথায় অনিয়ম আছে। তারাও বুঝতে পেরেছেন। ভবিষতে এ ধরণের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের তো একটাই নির্দেশনা, নির্বাচনটা সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে কনডাক্ট করতে যা যা করা দরকার, যত ধরনের সহযোগিতা করা দরকার, দায়িত্ব পালন করা দরকার তা সুন্দরভাবে পালন করবেন।
তাদেরকে গ্রেফতারের জন্য কোনো সময় দেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনে কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তাদের যথাসম্ভব ব্যবস্থা নিতে বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সরর্বোচ্চ শক্তি দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
শুনানিতে তারা যা বলেছেন তাতে কমিশন কতটুকু সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, তাদের ব্যাখ্যা শুনেছি। ভবিষতে যেন না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারাও অঙ্গিকার করেছে এই ধরণের ভুলগুলো হবে না।
তিনি বলেন, যে কোনো বাহিনী হোক আমাদের সাথে যারা কাজে আছে, অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অর্থাৎ কেউ দায়িত্ব এড়ালে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সাথে সাথে ব্যবস্থা নেব।
এইচএস/এসকেডি/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৫০ দলের মধ্যে এক শতাংশ করেও ভোট পায়নি ৪৫টি
- ২ শেষ ক্যাবিনেট বৈঠকে ঐতিহাসিক নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত
- ৩ উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন
- ৪ দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
- ৫ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?