ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দূষণমুক্ত পরিবেশ নির্মাণ অভিভাবকদের দায়িত্ব

প্রকাশিত: ১০:১১ এএম, ৩১ মার্চ ২০১৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ভবিষ্যত বংশধরদের জন্যে দূষণমুক্ত পরিবেশ নির্মাণ করে দিয়ে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিষয়টি উপলব্ধি করতে হবে আমাদের অভিভাবকদের। দায়িত্বশীল অভিভাবকদের এ বিষয়ে সচেতন হতে হবে। নইলে ভবিষ্যত প্রজন্মকে আমাদের ভুলের খেসারত দিতে হবে।

বৃহস্পতিবার ‘নাগরিক স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বায়ূ দূষণের অব্যাহত প্রভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি।

গবেষনা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করেন ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে সরকারি বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ, ডিএনসিসি কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/এনএফ/এবিএস