৬৩৯টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা
বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশের ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালীন ঢাকার কেরানীগঞ্জ, জামালপুর ও যশোরে পৃথক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। অনেক ইউনিয়নে বিএনপির প্রার্থীদের নির্বাচন বয়কট করারও খবর পাওয়া গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ৪৭টি জেলার ৬৩৯টি ইউপিতে ভোটগ্রহণ হয় আজ (বৃহস্পতিবার)। ৬৮৪টি ইউপিতে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ৪১টিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। আরো খবর- নির্বাচনী সহিংসতায় তিন জেলায় নিহত ৩

এ ধাপে ৬৩৯টি ইউপিতে মোট ৩০ হাজার ৩৮৩ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২ হাজার ৬২৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন, সাধারণ সদস্য পদে ২১ হাজার ২৫৯ জন।
নির্বাচনে মোট ১ লাখ ২ হাজার ২৬৮ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৬ হাজার ২০৫ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩২ হাজার ২১ জন ও পোলিং অফিসার ৬৪ হাজার ৪২ জন।
দ্বিতীয় দফায় আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এমএএস/এবিএস