সৌদিতে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত
সৌদি আরবের নাজরান প্রদেশের খোবা এলাকায় হুথি বিদ্রোহীদের হামলায় নয়া মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত নয়া মিয়া টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বাসিন্দা।
নাজরান জেনারেল হাসপাতালের বাংলাদেশি চিকিৎসক ডা. ইশতিয়াক হোসেন মিল্টন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হতাহতরা মিউনিসিপলিটির পরিচ্ছন্ন কর্মী। মিউনিসিপলিটির গাড়ি নিয়ে কাজে যাওয়ার সময় হুথিদের ছোড়া একটি মিসাইল তাদের উপর আঘাত হানে। এতে গাড়ি চালক নয়া মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আহত দু’জনকে প্রথমে নাজরান জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জিজানের কিং ফাহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ডা. ইশতিয়াক হোসেন মিল্টন।
এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
- ২ পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল
- ৩ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ৪ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৫ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস