ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

খিলগাঁওয়ে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৯:২১ পিএম, ৩১ মার্চ ২০১৬

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়া এলাকার আমুলিয়া জোড়া ব্রিজের মাঝে ট্রাক খাদে পড়ে মো. তরিকুল ইসলাম (২৫) এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে আসা হলে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ট্রাকের মালিক জয়নাল জানান, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে রামপুরার আফতাফনগর আসছিল ট্রাকটি। পথে নন্দিপাড়া এলাকার আমুলিয়া জোড়া ব্রিজ এলাকায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খাদে পড়ে যায়।

ঢামেক পুলিশের ইনচার্জ মোজম্মেল হক জানান, মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএ