ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নব নির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

জনবাড়ী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশিস কুমার বড়লার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু মহাজোট নামের সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বরুপকাঠি উপজেলার  জনবাড়ী ইউনিয়নের নব নির্বাচিত আশিস কুমারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং  বিচারের আওতায় আনতে হবে। বার বার হিন্দুদের ওপর হামলা মেনে নেওয়া যায় না।

তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ পরবর্তিতে দেশের বিভিন্ন স্থানে হিন্দু বাড়ি-ঘর, মঠ মন্দিরে হামলা, ভাংচুর অগ্নিসংযোগ, শ্লীলতাহানীর প্রতিবাদে আমাদের আজকের কর্মসূচি।আমাদের আবেদন সংশ্লিষ্টরা এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।

মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ হিন্দু মহাজোটের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এএস/এএইচ/এবিএস